চবিতে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

২৬ জানুয়ারি ২০২০, ০২:৩৩ PM

© টিডিসি ফটো

‘নতুন ধানে নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে’ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংস্কৃতিক জোট-এর উদ্যোগে ৩য় বারের মতো দিনব্যাপী বর্ণাঢ়্য আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। রবিবার সকাল ১০ টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ পিঠা উৎসব উদ্বোধন করেন। উৎসবে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গন, লোকজ সাংস্কৃতিক সংগঠন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আবহমান কাল থেকে বাঙালির ঘরে ঘরে এ পিঠা উৎসব বিশেষ আবহের সৃষ্টি করে আসছে। এ সমস্ত নান্দনিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে।

এ ধরণের পিঠা উৎসব তরুণ প্রজন্মের কাছে একটি নতুন মাত্রা যোগ করবে বলে উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন। পরে উপাচার্য পিঠা উৎসবের স্টলসমূহ ঘুরে দেখেন।

উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সাংস্কৃতিক জোটের ব্যানারে পিঠা উৎসব ২০২০ এর আয়োজনে ছিল -অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রথম আলো বন্ধুসভা-চবি, উত্তরায়ন সাহিত্য সংস্কৃতি পরিষদ চবি ও লোকজ সাংস্কৃতিক সংগঠন।

নতুন স্পিন বোলিং কোচ কোথায় কাজ করবেন, জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
close