বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেল বশেমুরবিপ্রবির ১৫ শিক্ষার্থী

২৬ জানুয়ারি ২০২০, ০১:০৯ PM

© ফাইল ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১৫ শিক্ষার্থী। ২৩ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

২০১৯-২০ অর্থবছরে ফেলোশিপ প্রাপ্ত এসকল শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জন জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে এবং ১০ জন ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী গবেষণা সহায়তা হিসেবে ৫৪ হাজার টাকা পাবেন।

জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ফার্মেসী বিভাগের বিলকিস খানম, উম্মে নাহিদা, রজত বাগচি, অপু কুমার দাস এবং শাহিনা আক্তার।

ভৌত বিজ্ঞান ক্যাটগরিতে পুরষ্কারপ্রাপ্তরা হলেন, পরিসংখ্যান বিভাগের আসমাউল হুসনা, একই বিভাগের মোঃ মোস্তাফিজুর রহমান এবং গণিত বিভাগের আট শিক্ষার্থী শিথীকা পল, মোঃ আল-আমিন শেখ, সৈকত পোদ্দার, সুস্মিতা ঘোষ, নিশাত তামান্না, নোঃ নুরুজ্জামান, জান্নাতুল ফেরদৌস এবং সজিব মন্ডল।

উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টোরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট দুই হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে ১৭ কোটি ৬৮ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
  • ১৯ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
  • ১৯ মার্চ ২০২৬
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence