জঙ্গি সন্দেহে গ্রেপ্তার খুবি শিক্ষার্থীদের ১০ দিনের রিমান্ড

২৫ জানুয়ারি ২০২০, ০৮:১১ PM

© সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দুই শিক্ষার্থীকে নব্য জেএমবি সন্দেহে গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ একটি দল তাঁদের নগরের গল্লামারী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ওই অভিযান চলে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ (২৪) ও পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম। নুরের বাড়ি মানিকগঞ্জ জেলায়। মোজাহিদুলের বাড়ি বগুড়া জেলায়।

পুলিশের দাবি, ওই দুজন নব্য জেএমবির সদস্য। তাঁদের কাছ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সম্প্রতি খুলনা নগরের খানজাহান আলী থানা কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার সামনে বোমা হামলার ঘটনার সঙ্গে ওই দুজন জড়িত ছিলেন। বোমা তৈরির উপকরণ তাঁরা স্থানীয়ভাবে সংগ্রহ করতেন।

গতকাল বিকেলে নব্য জেএমবি সন্দেহে গ্রেপ্তার খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীকে আদালতে সোপর্দ করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এই দুজনকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুস সামাদ ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, গত বছরের ২৩ সেপ্টেম্বর খানজাহান আলী থানা কৃষক লীগ কার্যালয় ও ৫ ডিসেম্বর আড়ংঘাটা থানার গাড়ি রাখার গ্যারেজে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নুর ও মুজাহিদুল প্রাথমিকভাবে ওই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা নব্য জেএমবি সদস্য।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬