সাবেকদের থাকার জন্য হলের সিট ছেড়ে দেবে ছাত্রলীগ

২৪ জানুয়ারি ২০২০, ০৯:২৭ PM

© টিডিসি ফটো

আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১ম সমাবর্তন উপলক্ষে আবাসিক হলগুলোতে নিজেদের সিট ছেড়ে দিয়ে গ্র্যাজুয়েটদের থাকার ব্যবস্থা করবে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় জেলা শহর থেকে দূরে অবস্থিত। এ কারণে সাবেক শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হতে পারে। এছাড়া তীব্র শীতের কারণে ভোগান্তির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের থাকার জায়গা ছেড়ে দেওয়ার জন্য আবাসিক হলগুলোতে নিদের্শ প্রদান করা হলো।’

এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের তানভীর আহমেদ বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা অনেকেই হলে ছিলাম। হলের সাথে অনেক আবেগ মিশে আছে।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘সমাবর্তনের আগের দিন কুমিল্লার বেশিরভাগ আবাসিক হোটেল, সরকারি আবাসিক হোটেলগুলো ভি আই পি গেস্টদের জন্য বুকিং হয়ে যাওয়ায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সাবেক শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা না করায় ছাত্রলীগের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। রেগুলার শিক্ষার্থীদের অনুরোধ করবো নিজেদের সিটগুলোতে নিজেরা সারারাত জেগে থেকে হলেও বড় ভাই বোনদেরকে থাকার সুযোগ দিবেন।’ থাকার ব্যাপারটি তদারকির জন্য প্রত্যেকটি হলে দায়িত্বপ্রাপ্ত হল শাখা ছাত্রলীগের মধ্য থেকে প্রতিনিধি ঠিক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬