পবিপ্রবির ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার

২৪ জানুয়ারি ২০২০, ০৮:২০ AM

© সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিং দেয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা হলেন- কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম,মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু, রনি হোসাইন। বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূইয়া মো. আবু সুফিয়ান ও মুক্তাদির আহমাদ।

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী, মো. শাহীন। মাৎস্যবিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ ও সাকিব আহমেদ পার্থ।

জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
close