কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখিমেলা

২৩ জানুয়ারি ২০২০, ০৫:৫২ PM

© ফাইল ফটো

আগামীকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাখিমেলা-২০২০’। এ মেলার স্লোগান রাখা হয়েছে ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’। কাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ মেলার উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো (পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা ও পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬