শেকৃবিতে শুরু হলো আন্তসংগঠন ক্রিকেট টুর্নামেন্ট

১৮ জানুয়ারি ২০২০, ১১:০২ AM

© টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চতুর্থবারের মতো শুরু হয়েছে ‘বিজয় দিবস আন্তসংগঠন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০। শেকৃবি বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬টি সংগঠন অংশগ্রহণ করেছে। শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সংগঠন গুলো হলো শেকৃবি সাংবাদিক সমিতি, প্রতিফলন, সেতুবন্ধন, শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব, শেকৃবি বন্ধুসভা, শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি, কৃষি ক্লাব, এগ্রি রোভার্স, শেকৃবি ডিবেটিং সোসাইটি, কিষান থিয়েটার, , সাহিত্য সংসদ, সপ্তক, বাঁধন, ইয়েস গ্রুপ, শুভসংঘ, শেকৃবি ব্যাডমিন্টন ক্লাব।

2 (10)

প্রথম দিনের খেলার ফলাফল :
সপ্তক ৫ উইকেটের ব্যাবধানে হারায় এগ্রি রোভার্স কে
কৃষি ক্লাব ৬ উইকেটের ব্যাবধানে হারায় শেকৃবি বন্ধুসভাকে
শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি ১৪ রানে হারায় কিষান থিয়েটার কে
শেকৃবি ব্যাডমিন্টন ক্লাব ৭ উইকেটের ব্যাবধানে হারায় শেকৃবি ইয়েস গ্রুপ কে
সেতুবন্ধন ৪ উইকেটের ব্যাবধানে হারায় শেকৃবি সাহিত্য সংসদ কে

উল্লেখ্য যে, ১৬ই ডিসেম্বর খেলার উদ্বোধন করেন শেকৃবি উপাচার্য প্রফেসর কামাল উদ্দিন আহাম্মদ। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ প্রফেসর মো. মিজানুর রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক প্রফেসর কামাল উদ্দিন আহমেদ।

অভিযোগ— মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পায়, আমি বললাম আগামীতে স্কু…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবির বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্ব…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
‎‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা সেই নারীকে জামি…
  • ২৮ অক্টোবর ২০২৬
৩০ শোরুম এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আব…
  • ২৮ অক্টোবর ২০২৬
এবার শিক্ষকদের তিন দফা আন্দোলনে সমর্থন জানালেন অধ্যক্ষ সেলি…
  • ২৮ অক্টোবর ২০২৬