প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ববির ৫ শিক্ষার্থী

০৯ জানুয়ারি ২০২০, ০৬:০১ PM

ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত করা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার তামান্না শারমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কলা ও মানবিক অনুষদ থেকে মনোনীত হয়েছেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাচ্ছুম ইসলাম নবণী (সিজিপিএ ৩.৬৫)। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে মনোনীত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আসলাম হোসাইন (সিজিপিএ ৩.৯৪)। জীববিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা মুজিব (সিজিপিএ ৩.৯৯)।

এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌসুম (সিজিপিএ ৩.৯৪) এবং ব্যবসায় অনুষদ থেকে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা (সিজিপিএ ৩.৯০)।

সহকারী রেজিস্টার তামান্না শারমিন জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের প্রেক্ষিতে পাঁচটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে মনোনীত করে তালিকাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়। আইন অনুষদের পরীক্ষা শেষ না হওয়ায় ওই অনুষদ থেকে কোন শিক্ষার্থীর নাম পাঠানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬