ছাত্রলীগ হবে সোনার ছেলেদের সংগঠন: জাবি উপাচার্য

০৯ জানুয়ারি ২০২০, ০৪:২৩ PM
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

‘ছাত্রলীগ হবে সোনার ছেলেদের সংগঠন। কিন্তু ছাত্রলীগ মাঝে মাঝে তার সোনালী ঐতিহ্য থেকে হারিয়ে যায়। তারপরেও আমার আশা-ভরসা সবসময় ছাত্রলীগের ওপরেই থাকে। আশা করি ২০২০ এ জাহাঙ্গীরনগরে একটি নতুন ছাত্রলীগের জন্ম হবে’।

বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে ‘শেখ রাসেল স্মৃতি পাঠাগার’ উদ্বোধনকালে একথা বলেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার বাস্তবায়ন কোন ক্ষুদ্র গোষ্ঠীর কারণে থেমে থাকবে না। এ ব্যাপারে বিশ্ববদ্যালয়ে উন্নয়ন প্রত্যাশীদের সহযোগীতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আশরাফুল আলম বলেন, ‘হলের নবীন শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পাঠাগার অত্যন্ত প্রয়োজনীয়। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি শিক্ষার্থীদের চাহিদা মেটাতে।’

এসময় তিনি হলের নিরাপত্তা প্রাচীর নির্মান সহ বিভিন্ন ধরনের সংস্কারের জন্য উপাচার্যের প্রতি বিশেষভাবে আহবান জানান।

এছাড়াও উদ্বধোনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পাঠাগার স্থাপনের জন্য কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল বেরুনী হল ইউনিটের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রিজু ও সঞ্চালনা করেন এনামুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানাসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬