ধর্ষণের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে হবে: নুর

০৯ জানুয়ারি ২০২০, ০৪:০৮ PM

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে আহবান জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ঘর্ষণের ঘটনায় জড়িত অপরাধী গ্রেফতার হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য ধর্ষণের ঘটনায় জড়িতদেরও বিচারের আওতায় আনার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্যে ঢাবি ছাত্রীকে ঘর্ষণের প্রতিবাদে সমাবেশ এবং ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এতে এই আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি।

নুরুল হক নুর বলেন, ধর্ষককে গ্রেপ্তার করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানায়। পাশাপাশি আমরা ধিক্কার জানায় প্রশাসনকে কেন তারা তনু হত্যার ৩ বছর পরেও ধর্ষককে গ্রেফতার করতে পারেনি, সুবর্ণচরের মা-মেয়ে ধর্ষণের ঘটনায় কোন ধর্ষককে কেন বিচারের আওতায় আনতে পারেনি।

ধর্ষক গ্রেফতার হলেও কেন সাধারণ মানুষ ধর্ষক নিয়ে সন্দেহ এবং সংশয়ের মধ্যে আছে তার কারণ হলো পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থা কমে গেছে। তিনি সরকারকে প্রশাসনের উপর যেন জনগণ আস্থা রাখতে পারে তার জন্য কাজ করার আহবান জানান।

তিনি ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ নেত্রীদের দ্বারা নারী অধ্যাপক লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

তিনি বুয়েটের আবরার হত্যার ঘটনার প্রসঙ্গে টেনে বলেন, আপনারা বুয়েটে আবরার হত্যার ঘটনার কথা জানেন। অপরাধীদের গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে হাইকোর্ট অপরাধীদের কে পরীক্ষা দেওয়ার নির্দেশ দেন। এটা আমাদের ভাববার বিষয়।

এতে উপস্হিত ছিলেন সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ খান, ফারুক হাসান সহ সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করার পর তারা ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন।

বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬
আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬
১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্ম…
  • ২৮ অক্টোবর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বি…
  • ২৮ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
  • ২৮ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬