জবির প্রথম সমাবর্তনের মহড়া শুক্রবার

০৭ জানুয়ারি ২০২০, ১০:৩৭ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী শনিবার কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে শুক্রবার সমাবর্তনের মহড়ার আয়োজন করা হয়েছে। ওইদনি ঠিক সময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হওয়ায় রেকর্ড সংখ্যক গ্র্যাজুয়েট অংশ নিচ্ছে।

সমাবর্তনের অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করতে মহড়ার আয়োজন। এছাড়াও সম্ভাব্য সমস্যা সরেজমিনে খুঁজে বের করে দ্রুততম সময়ে সমাধানের চেষ্টাও মহড়ার লক্ষ্য। রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টায় ধুপখোলা কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত হবে। মাঠ সংলগ্ন মেয়র মুহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারের নিচ তলায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রভাষক ও সহকারী অধ্যাপক এবং ২য় তলায় সকল সহযোগী অধ্যাপক ও অধ্যাপক অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল র্কমর্কতা সমার্বতন স্থলে অবস্থান করবেন। এছাড়া বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের প্রধানসহ সকল সদস্য উপস্থিত থাকবেন।

মহড়ার জন্য সমার্বতন স্থলের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সকাল ৯টা১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাবে।

ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাবির অবসরপ্রাপ্ত দুই শিক্ষক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় দল না খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬