মাস্টার্স কোর্সে ভর্তি আবেদন শুরু আজ

০৭ জানুয়ারি ২০২০, ০৪:৪০ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ভর্তি জন্য রিলিজ স্লিপের আবেদন অনলাইনে শুরু হচ্ছে আজ। গতকাল সোমবার (০৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড, এমপিএড, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ও এলএলবি শেষ বর্ষের এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পন্ন করেছেন, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬