ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সরব চবি শিক্ষার্থীরা

০৭ জানুয়ারি ২০২০, ০২:৩৩ PM

© টিডিসি ফটো

ঢাকার কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আধুনিক ভাষা ইনিস্টিউটের শিক্ষার্থী আফরিন লিমু, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী অশ্রু দাশ এবং মুহাম্মদ দিপু।

3

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। আমাদের রাষ্ট্রকাঠামো ধর্ষকের বিচার করতে পারছেনা। ফলে ক্রমাগত অবস্থা আরও খারাপ হচ্ছে। গতকালও ঠাকুরগাঁও-এ ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। আমরা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করছি কিন্তু আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে ঘুরতে পারে না। যেহেতু রাষ্ট্র ধর্ষকের বিচার করতে পারছেনা তাই আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে সেল্ফ ডিফেন্স কলাকৌশল শিখতে হবে। যাতে নিজেদের প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে পারি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তাঁরা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায়।

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা
  • ০৬ এপ্রিল ২০২৬