শিক্ষার্থীর হাত-পা ভাঙার হুমকি মোবাইল চুরিতে অভিযুক্ত ছাত্রলীগ নেতার

২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এর আগে ওই শিক্ষার্থীর মোবাইল চুরির অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম- অভিষেক মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম ব্যাচের ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।

অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী জিয়াউল হক বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী।

এ ঘটনায় গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ‘ক্যাম্পাসে স্বাভাবিক চলাচলের নিরাপত্তা’ চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন জিয়াউল।

অভিযোগপত্রে জিয়াউল হক উল্লেখ করেছেন, ‘৯ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে বসলে সেখানে সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম আবর্তনের শিক্ষার্থী অভিষেক মন্ডল আমার কাছে আসেন। কোনো কারণ ছাড়াই আমাকে গালিগালাজ শুরু করেন। এমনকি পাঁচ মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেন। অন্যথায় আমার হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেন।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘গত বছরের এপ্রিল মাসের ২৯ তারিখ অভিষেক মন্ডল অন্যায়ভাবে আমার মুঠোফোন ছিনিয়ে নেয়। তখন প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে তার নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছেন। ফলে গত সোমবারের হুমকির পরে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, যা আমার শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ছাত্রলীগ নেতা অভিষেক মন্ডল। তিনি বলেন, গত ছয় মাস তার সঙ্গে আমার দেখা হয়নি। আর মুঠোফোন ছিনিয়ে নেয়ার বিষয়টিও মিথ্যা। আমাকে এবং আমার সংগঠনকে বিতর্কিত করার জন্যই এমন মিথ্যা অভিযোগ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, এ বিষয়ে অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence