কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

১৭ ডিসেম্বর ২০১৯, ১০:১৮ AM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে‌ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিজয় দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১১ টা ৩০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে এক বিজয় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ‘চির উন্নত মম শির’-এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, মাননীয় ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন অনুষদের ডীন, হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।

পরে গাহি সাম্যের গান মঞ্চে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মার্জিয়া আক্তার ও থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাজহারুল হোসেন তোকদারের সঞ্চালনায় ও উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য বলেন, ‘আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহান বীর মুক্তিযোদ্ধা একেবারেই সরলভাবে কথা বলে গেছেন। আমিও ঠিক একইরকম সরলভাবে কথা বলি। তবে এই সরলতাকে বোকা ভাবা যাবে না, আমরা বোকা না।’ ছাত্র লীগের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি বলেন, ‘আবার যদি আমাদের দেশে কোন যুদ্ধের প্রয়োজন হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি কোন যুদ্ধের ডাক দেন তাহলে প্রথমে যাবে ছাত্র লীগের সৈনিকরা।’ ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান হওয়ায় স্বাধীনতা বিরোধীদের গায়ে এখন জ্বালা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহীদ সদস্য, শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান, বীর প্রতীক। তিনি মহান মুক্তিযুদ্ধে তাঁর সম্মুখে ঘটে যাওয়া যুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনীকে আক্রমণ করে তাদের অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করেছি। হানাদার বাহিনী শুধু আমাদের শত্রু নয়, তারা আল্লাহরও শত্রু। যারা মানুষের উপর এমন নির্যাতন চালাতে পারে তারা তো আল্লাহরও শত্রু।’

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি যারা এখনও বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের দেশে এনে শাস্তি কার্যকরের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাস অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

সভায় আলোচক হিসেবে আলোচনা করেন শিক্ষক সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মো. মোকারেরম হোসেন মাসুম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র লীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব। স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. মো. সুজন আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সংগীত বিভাগ। সবশেষে যাত্রাপালা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পরিবেশিত হয়। পালাকার ড. আমিনুর রহমান সুলতান, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক জনাব আল্ জাবির নির্দেশিত যাত্রাপালাটির পরিবেশনায় ছিল থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। এছাড়া দিনব্যাপী শিক্ষক-কর্মকর্তাদের মাঝে বিভিন্ন খেলা-ধুলা অনুষ্ঠিত হয়।

এনসিটিবিতে দাঁড়িপাল্লা-নৌকাকাণ্ড, এবার বদলি সিনিয়র ৪ কর্মকর…
  • ২৯ অক্টোবর ২০২৬
নাটোরে শাকিল হত্যায় সরাসরি জড়িত প্রবাসী রাসেল, এমপিপুত্রও…
  • ২৯ অক্টোবর ২০২৬
বন্ধ ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল, ব্যবস্থা নিতে ভিডিওর অপেক…
  • ২৯ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে হোন্ডা প্রাইভেট লিমিটেড, আবেদন ২৬ নভ…
  • ২৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি
  • ২৯ অক্টোবর ২০২৬
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব মূল্যায়ন কমিটির
  • ২৯ অক্টোবর ২০২৬