চবি প্রতিবন্ধী ছাত্রসমাজের সভাপতি সাজু, সম্পাদক কিবরিয়া

০৮ ডিসেম্বর ২০১৯, ১০:১১ PM
সভাপতি সাজু, সম্পাদক কিবরিয়া

সভাপতি সাজু, সম্পাদক কিবরিয়া © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজের (ডিসকু) নবগঠিত কমিটির সভাপতি পদে সাজ্জাদ হোসেন সাজু এবং সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। রবিবার (৮ডিসেম্বর) দুপুর ২টায় সংগঠনটির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া। এছাড়াও চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন। সংগঠনের ৮৮জন সদস্যের মধ্যে ৭৩ জন নির্বাচনে অংশগ্রহণ করেন।

গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত সাজ্জাদ হোসেন সাজু বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত গোলাম কিবরিয়া সমাজতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

এছাড়া সহ-সভাপতি পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান। যুগ্ম-সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের ওয়াসিম আকরাম। সাংগঠনিক সম্পাদক সমাজতত্ত্ব বিভাগের সাইদুল ইসলাম। অর্থ সম্পাদক একই বিভাগের আলম ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আইন বিভাগের আল আমিন, কার্যনির্বাহী সদস্য রাজনীতি বিজ্ঞান বিভাগের হুমায়ন কবির এবং মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

নব গঠিত এই কমিটি আগামী ১৫ মাস সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবেন। প্রাথমিক ভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হলেও আগামীকাল ৯ ডিসেম্বর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা
  • ০৬ এপ্রিল ২০২৬