বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন

২৩ নভেম্বর ২০১৯, ০৫:৫৯ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের তিন বছরপূর্তি উপলক্ষে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’ এর মোড়ক উন্মোচন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা পড়লে জানা যাবে, ইসলামী বিশ্ববিদ্যালয় আজ কতদূর এগিয়ে গেছে। যে জিনিস আবিষ্কৃত হয়েছে, সৃষ্টি হয়েছে সেটা আমাদের সময়-সমাজ-সংস্কৃতির উপযোগী করে আমরা সেটিকে কাস্টোমাইজ করবো। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে।’

ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা সম্পাদনা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
close