ইবিতে আইন বিষয়ক সংগঠন নীলস’র সেমিনার

২৩ নভেম্বর ২০১৯, ০৫:৫৫ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘আইনি দক্ষতার বিকাশ এবং কর্মজীবন আলাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক আইন বিষয়ক সংগঠন দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নীলস) এর ইবি শাখা এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে আইনি দক্ষতার বিকাশ ও আইন বিষয়ক কর্মক্ষেত্রে উন্নতি সাধনের বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

নীলস এর ইবি শাখার সদস্য মুত্তাকিন হোসাইন এবং ইসরাত জাহান শায়লার যৌথ সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এছাড়া সেমিনারে রিসোর্স প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্যারিস্টার এহসানুল কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সায়েদ আহসান খালিদ, নীলস’র বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মামুন প্রমুখ।

উল্লেখ্য, উন্নত দেশগুলোর মধ্যে আইন ব্যবস্থার সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে গঠিত সংগঠন ‘দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস’ বা সংক্ষেপে (নীলস)। নীলসের সকল কার্যক্রম ইউনাইটেড কিংডম লন্ডন ক্যাম্পহাউজ থেকে পরিচালিত হয়ে থাকে। সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হলো উন্নত বিশে^র দেশগুলোর মধ্যে আইন ব্যবস্থার সম্পর্ক সৃষ্টি করা।

বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬