রোববার থেকে শুরু ডিগ্রি পরীক্ষা

২২ নভেম্বর ২০১৯, ০৭:৩৪ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের ও ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষাও শুরু হচ্ছে পরীক্ষা শুরু হবে আগামী ২৪ নভেম্বর (রোববার) থেকে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এ বছর সারাদেশে এক হাজার ৮৮৫টি কলেজের ৭০৫টি কেন্দ্রে দুই লাখ ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ ও ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

কাল দেশে আসছে সৌদি আরবে আগুনে নিহত আরও ৫ জনের মরদেহ 
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬