হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ

২১ নভেম্বর ২০১৯, ১০:৩১ AM

© টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক  ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশিত হয়েছে ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ডিসেম্বর হতে ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

চার দিনব্যাপী ভর্তি পরীক্ষার ১ম দিন ‘ডি’ ইউনিট, ২য় দিন ‘এ’ ইউনিট, ৩য় দিন ‘বি’ ইউনিট এবং সর্বশেষ ৪র্থ দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে । পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত শিফট অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ইংলিশ ভার্সনে যে সকল ভর্তিচ্ছু পরীক্ষা দেবে তাঁদের পরীক্ষা কৃষি অনুষদীয় ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.hstu.ac.bd/)-এ পাওয়া যাবে ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা চলাকালীন স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট সিসি ক্যামেরায় আওতায় থাকবে।

কাল দেশে আসছে সৌদি আরবে আগুনে নিহত আরও ৫ জনের মরদেহ 
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬