সন্ত্রাস-চাঁদাবাজদের তালিকা করবে স্টুডেন্ট রাইটস এ্যাসোসিয়েশন

১৭ নভেম্বর ২০১৯, ০৮:১৮ PM

© টিডিসি ফটো

শিক্ষা জীবনে সন্ত্রাসী এবং চাঁদাবাজি কর্মকান্ডে জড়িতদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন স্টুডেন্ট রাইটস এ্যাসোসিয়েশন।

রবিবার (১৭ নভেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পাতায় এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণার দিয়েছে সংগঠনটি।

জানতে চাইলে সংগঠনটির সভাপতি কে এ এম সাকিব জানান, আমরা অনুসন্ধানের মাধ্যমে কারা কারা সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িত তাদের সনাক্ত করে তাদের পরিবারের কাছে যোগাযোগ করব।

পরিবারের সাথে কেন যোগাযোগ করা হবে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু অনেক সময় অভিযুক্তরা প্রশাসনের ছত্রছায়ায় পার পেয়ে যায় সেক্ষেত্রে এই পদ্ধতিটাই বেশী কাজে দিবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করে এই সংগঠনটি। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রম করে আসছে সংগঠনটি।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬