রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, আটক ৪

১৭ নভেম্বর ২০১৯, ০৮:১৬ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সোহরাব হোসেনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ছাত্রলীগের দুই নেতাসহ মোট তিনজনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করে নির্যাতনের শিকার সোহরাব হোসেন।

মামলার আসামিরা হলেন- ছাত্রলীগ কর্মী আসিফ লাক, হুমায়ন কবীর নাহিদ ও রবীন। এ ঘটনায় অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের আসিফ, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকিমুল ইসলাম রিফাত, মো. হাসানুজ্জামান ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুজন আলী। মামলা দায়েরের পর গাঁ ঢাকা দিয়েছেন ছাত্রলীগের ওই দুই কর্মী। তাদেরকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আটক চার জনের মধ্যে একজন মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদের সন্দেহভাজন হিসেবে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার এজাহারভুক্ত অন্য দুই আসামিকে গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।’

জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের ২৫৪ নম্বর কক্ষে সোহরাবকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন ছাত্রলীগ নেতা আসিফ ও নাহিদ। এতে সোহরাবের মাথায় ১৫টি সেলাই দেওয়া হয় এবং বাম হাত ভেঙে যায়। ঘটনার পর সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে। এ ঘটনা তদন্তে ছাত্রলীগও চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

 

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬