চবিতে ‘নবায়নযোগ্য শক্তির খোঁজে উদ্ভাবনী আইডিয়া’ শীর্ষক সেমিনার

১১ নভেম্বর ২০১৯, ১১:১১ PM

© টিডিসি ফটো

সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নবায়নযোগ্য শক্তির খোঁজে নতুন উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা। সোমবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থারের অডিটোরিয়ামে ইয়াং বাংলা, পাওয়ার সেল ও গ্রীণ ডেল্টার সমন্বয়ে এই প্রতিযোগিতা উপলক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা ও আইডিয়া সম্পর্কিত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ইয়াং বাংলার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চবির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চবির সহকারী প্রক্টর রেজাউল করিম, চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এসময় বক্তারা সেমিনারে অংশগ্রহণকারীদের নবায়নযোগ্য শক্তির খোঁজে আইডিয়া সাবমিট করতে উদ্বুদ্ধ করেন।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬
বরাদ্দ থাকলেও ফাইলবন্দি ইবির ডে-কেয়ার সেন্টার
  • ৩০ অক্টোবর ২০২৬
পকেটে স্মার্টফোন রাখলে কমতে পারে শুক্রাণু, যা বলছেন গবেষকরা 
  • ৩০ অক্টোবর ২০২৬
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য ছাত্র ইউনিয়ন আহ্বায়কের
  • ৩০ অক্টোবর ২০২৬
২২০ পদে পিসিডি এনজিওতে নিয়োগ, পাঠাতে হবে লিখিত আবেদন 
  • ৩০ অক্টোবর ২০২৬
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রেখে যে বিপদ ডেকে আনছেন
  • ৩০ অক্টোবর ২০২৬