জাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

০৭ নভেম্বর ২০১৯, ০৯:০৬ PM
এসএম আবু সুফিয়ান চঞ্চল

এসএম আবু সুফিয়ান চঞ্চল © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে ক্যাম্পাস উত্তাল। এর মধ্যে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চল পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় দফতর সেলে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কারণ দেখিয়ে পদত্যাপত্র জামা দিয়েছেন সেটি নিশ্চিত করেননি আহসান হাবিব।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি ও সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে এই কমিটি প্রায় দুই বছর মেয়াদোত্তীর্ণ হয়েছে। জাবির মেগা উন্নয়ন প্রকল্পকে ঘিরে ‘ঈদ সেলামি’ কাণ্ডের পর আগস্টের শেষ দিকে চঞ্চল ক্যাম্পাস ছাড়েন।

তবে পদত্যাগরে বিষয়ে চঞ্চলের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে বিষয়টা জানার চেষ্টা করছি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬