জাবিতে হামলার নীরব প্রতিবাদ রাবি অধ্যাপকের

০৭ নভেম্বর ২০১৯, ০৩:৩৬ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনের দুর্নীতির প্রতিবাদ ও উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় ও তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে মৌন অবস্থান করে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ খান।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত জোহা চত্বরে অবস্থান করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, অধ্যাপক ফরিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রতিবাদে তিনি এ অবস্থান নেন। এসময় তিনি জাবির শিক্ষক -শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্ল্যাকার্ড নিয়ে অন্তত দেড় ঘন্টা জোহা চত্বর অবস্থান করেন।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা ও দুর্নীতি পরায়ন প্রশাসনের পদত্যাগ দাবি জানিয়ে গতকাল (বুধবার) মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনের অপসারণের দাবি জানায় এবং শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচারের দাবি জানানো হয়।

প্রসঙ্গত, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে তাঁর বাসভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই হামলায় আন্দোলনরত আট শিক্ষক, চার সাংবাদিকসহ মোট ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনা পর থেকে জাবি ক্যাম্পাস উত্তাল হয়ে উঠে। ঐদিনই বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬