জাবিতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ (ভিডিও)

০৬ নভেম্বর ২০১৯, ০৯:৩১ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্যকে দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ চট্রগ্রাম এবং ফ্যাসিবাদ ও সম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি চট্রগ্রাম।

আজ বুধবার (৬ নভেম্বর) বিকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে বন্দর নগরী চট্রগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ এবং ফ্যাসিবাদ ও সম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি চট্রগ্রাম। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে চলে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য ‘শিবির’ আখ্যায়িত করে হামলা চালায় প্রশাসনের ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সমাবেশে বক্তারা আরও বলেন, আগামী দিনে এমন যদি চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায় হবে? মূলত ক্যাম্পাস থেকে সমাজের সর্বস্তরে পরিবর্তন আসবে। কিন্তু আন্দোলনকারীদের দমিয়ে রাখতে হামলা চালানো হচ্ছে।

এ দিকে সমাবেশে বক্তারা হামলাকারীদের অতিসত্ত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা ও ছাত্র-শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানায়।

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬