ছাত্রদের রক্ষায় পুলিশের সামনে শিক্ষকদের ব্যারিকেড

০৬ নভেম্বর ২০১৯, ০৭:০০ PM
শিক্ষকদের ব্যারিকেড

শিক্ষকদের ব্যারিকেড © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আজও ভিসির বাস ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীদের পুলিশ-ছাত্রলীগের হামলা-গ্রেপ্তার এড়াতে অভিনব ব্যারিকেড দিয়েছেন শিক্ষকরা।

আজ বুধবার বিকাল ৫টা থেকে আবারো আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষকরা যেকোন পরিস্থিতি থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য সারিবদ্ধভাবে একজন আরেকজনের হাতে হাত রেখে এই ব্যারিকেড তৈরী করেন। ব্যারিকেডের ঠিক পেছনেই বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

শিক্ষকদের ব্যারিকেডের এ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। শিক্ষকদের এমন কাজে প্রশংসার জোয়াড় বইছে ফেসবুকে। অনেকেই এমন দৃশ্যকে পাক হানাদার বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেছেন।

অরন্য আরিফ নামে একজন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন জাহাঙ্গীরনগরে ছাত্রদের রক্ষায় শিক্ষকদের ব্যারিকেড... এরাই আমাদের শিক্ষক, সুন্দরতম ছবি। আর এই ব্যারিকেড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধের দেয়াল!

ফরহাদ হোসেন নামে একজন লিখেছেন, এমন দৃশ্য আগে কখনো দেখিনি। আজ থেকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাটা বেড়ে গেল কয়েকগুন। জয় হোক শিক্ষক সমাজের।

এদিকে উপাচার্যের বাসভবন ঘিরে রেখেছেন প্রায় দেড় শতাধিক পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই তার অপসারণের জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছি। কিন্তু উপাচার্যে নিজেও পদত্যাগ করছেন না। তাকে সরানোও হচ্ছে না।

তারা বলেন, এ অবস্থায় জাহাঙ্গীরনগরকে দুর্নীতিমুক্ত করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার আশঙ্কা করছি আমরা।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬