সুনির্দিষ্ট অভিযোগ পেলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

০৬ নভেম্বর ২০১৯, ০৫:১২ PM
মহিবুল হাসান চৌধুরী নওফেল

মহিবুল হাসান চৌধুরী নওফেল © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হলে তা তদন্ত করা হবে এবং ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ বুধবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলন একথা বলেন তিনি।

তবে অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগ কারীর বিরুদ্ধে দন্ড বিধি অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। জাবিতে উদ্ভুত পরিস্থিতিতে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে জানিয়েছেন নওফেল। কারণ হিসেবে তিনি বলেন, মন্ত্রীর সাথে মিটিং করে গিয়েও আবার আন্দোলন শুরু করে জাবির শিক্ষক-শিক্ষার্থীরা। ৮ তারিখের মধ্যে লিখিত অভিযোগ দেওয়ার কথা থাকলেও তারা কোনো অভিযোগ নিয়ে আসেননি।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই পক্ষ হয়ে আন্দোলন করা হচ্ছে। উপাচার্যের পক্ষে বিপক্ষে আন্দোলন চলছে। যদিও ভিসির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়কে সুস্পষ্টভাবে কোনও অভিযোগ দেয়া হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নিজ বাসভবনে আন্দোলনকারীদের সাথে আলোচনা করেছেন। তারা ৮ নভেম্বরের মধ্যে সুস্পষ্ট অভিযোগ জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার আগেই কেন উপাচার্যের বাসভবন ঘেরাও করে একটি অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করা হলো তা আমার বোধগম্য নয়। এখানে শিক্ষার্থীদের অপব্যবহার করে কোন তৃতীয় পক্ষ কি ফায়দা হাসিলের চেষ্টা করছে কিনা সে বিষয়টিও মাথায় রাখতে হবে। এসময় উপস্থিত সাংবাদিকরা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন ছোঁড়েন সরকারকে আন্দোলনকারীদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে কিনা, সে প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দেননি শিক্ষা উপমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে কর্তৃপক্ষ দেখবে। সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব। শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ছাত্রলীগের পদধারী কেউ যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহিংসতা করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জাহাঙ্গীরনগরের বিষয়ে সরকার স্বপ্রণোদিত হয়ে কোনো তদন্ত বা ব্যবস্থা নেবেন কে এরকম প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগরের বিষয়ে সুস্পষ্ট অভিযোগ দিতে হবে। সুস্পষ্ট অভিযোগ দিলে অবশ্যই ইউজিসির মাধ্যমে তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই সন্দেহের ওপর ভিত্তি করা কোন অভিযোগ তদন্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬