বশেমুরবিপ্রবির ছয় শিক্ষার্থীকে কারণ দর্শাও নোটিশ

০৫ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন কার্য দিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে তাদের।

এরা হলেন, আরিফুল ইসলাম সাকিব, রাফিজুল ইসলাম, নুরুদ্দিন নাহিদ, মোঃ মাজহারুল ইসলাম মিশন, রাহাত আল আহসান, ইসমাইল শেখ। এরা সবাই ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, “ওনারা সাবেক ভিসির খুবই আস্থাভাজন ছিলেন, বিভিন্ন সময় তাদের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে”।

সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলায় তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। উক্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সংশ্লিষ্টতার জন্য কেনো কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে এবং এই মর্মে তাদেরকে আগামী ১১ই নভেম্বর বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সম্মুখে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য সাবেক ভিসির পেটুয়া বাহিনীর সাথে তাদের সংশ্লিষ্টতা ছিলো বলে জানা গেছে এবং বিভিন্ন সময় ভিসির নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের মারধর সহ নানা অপকর্মের সাথে তাদের সসংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence