জাবিতে হামলার প্রতিবাদ

মহাসড়ক অবরোধে পুলিশের বাধা, রাবি শিক্ষার্থী আটক

০৫ নভেম্বর ২০১৯, ০৭:০০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে  আবদুল্লাহ শুভ নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক শিক্ষার্থী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যায় শাখা নেতা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাবিতে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দুর্নীতিবাজ প্রশাসনের অপসারণ দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে মানববন্ধর কর্মসূচি পালনের ঘোষণা দেয় রাবি শিক্ষার্থীরা। বিকালে তারা মহাসড়কের পাশে মানববন্ধন করে। সেখান থেকে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। সেসময় আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা শিক্ষার্থীদেরকে বাধা দেয়। তখন শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরুর একপর্যায়ে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে জোরপূর্বক আটক করা হয়।

 

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬