জাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ: আহত ১২

০৫ নভেম্বর ২০১৯, ১২:২৭ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে মুখোমুখি অবস্থানে চলে যান আন্দোলনকারী ও ভিসিপন্থি শিক্ষকরা।

একপর্যায়ে ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ মিছিল নিয়ে গেলে আন্দোলনকারীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ অবস্থানরত আন্দোলনকারীদের তুলে দেয়ার চেষ্টা করে বলে তারা অভিযোগ করেছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল সহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১২জন আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছে। অবরোধ কর্মসূচির খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারাভিসির বাসভবনে চলে যান। নিরাপত্তার জন্য রাত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (৪অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে তৈরিকৃত উপাচার্য অপসারণ মঞ্চ থেকে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের ফটকের সামনে অবস্থান নেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম. ফিরোজ উল হাসানকে জিজ্ঞেস করলে তিনি কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি।

এর আগে আজ সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে প্রায় আড়াই মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের ‘মধ্যস্থতায়’ ছাত্রলীগকে বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগের তদন্তের দাবিতে এ আন্দোলন শুরু হয়।

দাবি পূরণ না হওয়ায় গত ২ অক্টোবর থেকে উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার থেকে সপ্তাহব্যাপী লাগাতার অবরোধ-ধর্মঘট পালন করেছেন তাঁরা।

টানা অবরোধ ও ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে গতকাল রোববার রাত আটটা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে আন্দোলনকারী সাতজন শিক্ষকের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬
লংমার্চের প্রচারণাকালে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু
  • ৩০ অক্টোবর ২০২৬
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬