ফ্লাইওভারে দুই বাইকের প্রতিযোগিতায় কলেজছাত্রীর মৃত্যু

০৪ নভেম্বর ২০১৯, ০৯:০৮ PM

© ফাইল ফটো

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় দুই বাইকের প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মনীষা বর্মণ অথৈ (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গালিব (২৩) নামে তার এক বন্ধু।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের চানখাঁরপুল ঢালে এ দুর্ঘটনা ঘটে।

গালিব ও অথৈর বাসা গেণ্ডারিয়ায়। অথৈ ঢাকা মহানগর মহিলা কলেজে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী। আর গালিব কয়েকবছর আগে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইএসসি পাস করেছে।

জানা যায়, সন্ধ্যায় গালিব ও অথৈ মোটরসাইকেলে চানখাঁরপুল দিয়ে ফ্লাইওভারে উঠছিলো। ওই সময় ফ্লাইওভারের ঢালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়ে। তখন ঠিকানা পরিবহনের একটি বাস অথৈর দুই পায়ের ওপর উঠে যায়।

খবর পেয়ে তাদের বন্ধু রাব্বি ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গালিব ও অথৈকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকেরা অথৈকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। আর গালিব চিকিৎসাধীন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬