ফ্লাইওভারে দুই বাইকের প্রতিযোগিতায় কলেজছাত্রীর মৃত্যু

০৪ নভেম্বর ২০১৯, ০৯:০৮ PM

© ফাইল ফটো

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় দুই বাইকের প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মনীষা বর্মণ অথৈ (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গালিব (২৩) নামে তার এক বন্ধু।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের চানখাঁরপুল ঢালে এ দুর্ঘটনা ঘটে।

গালিব ও অথৈর বাসা গেণ্ডারিয়ায়। অথৈ ঢাকা মহানগর মহিলা কলেজে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী। আর গালিব কয়েকবছর আগে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইএসসি পাস করেছে।

জানা যায়, সন্ধ্যায় গালিব ও অথৈ মোটরসাইকেলে চানখাঁরপুল দিয়ে ফ্লাইওভারে উঠছিলো। ওই সময় ফ্লাইওভারের ঢালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়ে। তখন ঠিকানা পরিবহনের একটি বাস অথৈর দুই পায়ের ওপর উঠে যায়।

খবর পেয়ে তাদের বন্ধু রাব্বি ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গালিব ও অথৈকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকেরা অথৈকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। আর গালিব চিকিৎসাধীন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬
লংমার্চের প্রচারণাকালে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু
  • ৩০ অক্টোবর ২০২৬
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬