খোকার যেখানে দাফন হওয়ার ইচ্ছা ছিল

০৪ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ PM

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাদেক হোসেন খোকার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

খোকার শ্যালক শফিউল আজম খান বলেন, তার (খোকার) ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

তিনি জানান, দুই বছর আগে সাদেক হোসেন খোকার বাংলাদেশ পাসপোর্টের মেয়াদ শেষ হবার পর, নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে তিনি মেয়াদ বাড়ানোর আবেদন করেও জবাব পাননি। এখন তার মৃতদেহ ঢাকায় নেয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্টের জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। সেই কাগজ হাতে পাবার পরই তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার সময়ক্ষণ পরিবার ঠিক করবেন।

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাদেক হোসেন খোকার মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাদেক হোসেন খোকার মরদেহ দেশে ফিরিয়ে আনতে যা যা করণীয় সরকার সব ব্যবস্থাই করবে।

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ খোকার মৃত্যুকে শোক প্রকাশ করে বলেন, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে সরকার সর্বাত্মক’ সহযোগিতা করা হবে। তিনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই বলা হয়েছিল। তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ও হবে, সে ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল। (সূত্র: যুগান্তর)

মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, বিএনপির দলীয় অবস্থান জানতে চা…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬