কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

০৪ নভেম্বর ২০১৯, ০২:২২ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর বি-ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র অনিবার্য কারণবশত: পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রবেশপত্রে উল্লেখিত কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে বর্ডার গার্ড পাবলিক স্কুল, কোটবাড়ী, কুমিল্লা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রের পরীক্ষার্থীদের এসএমএস, টেলিফোন ও বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি অবগত করা হবে।

উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বি ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত অন্যান্য কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬