জাবির আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনা

০৪ নভেম্বর ২০১৯, ১২:৩০ AM
জাবিতে আন্দোলনকারীরা

জাবিতে আন্দোলনকারীরা © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান সংকট নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার সন্ধ্যায় মন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। আলোচনায় শিক্ষকরা বিভিন্ন দাবী উত্থাপন করেন। ডা. দীপু মনি তাদের সকল দাবী মনোযোগ দিয়ে শুনেন এবং লিখিতভাবে দাবি জানাতে বলেন। উভয় পক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন বলে মন্ত্রী আশ্বাস দেন।

আন্দোলনরত শিক্ষকদের বরাত দিয়ে আন্দোলনরত শিক্ষার্থী মাহাথীর মুহাম্মদ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের সকল অভিযোগ শুনেছিন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এছাড়া মন্ত্রী আমাদের বলেন, এই অভিযোগগুলো আমরা আগেই পেয়েছি। বিষয়টি আমরা আমলে নিয়েছি। শিগগির অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনায় আন্দোলনরত শিক্ষকদের মধ্যে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন, দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক খবির উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ অংশ নেন।

মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, বিএনপির দলীয় অবস্থান জানতে চা…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬