ববিতে ছাত্রলীগের জেলহত্যা দিবস পালিত

০৩ নভেম্বর ২০১৯, ০৮:০৩ PM

© টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে আলোচনাসভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে বিকাল ২:৩০ টার দিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কলা ও মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মাদ মুহসিন উদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোক প্রশাসন বিভাগের প্রভাষক সিরাজী সাদিক, সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন, সাবেক সহ-সভাপতি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলম প্রমুখ।

সভায় অধ্যাপক মুহাম্মাদ মুহসিন উদ্দিন বলেন, ‘চার নেতাকে হত্যা করে দেশটাকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শ কে বাস্তবায়ন করছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, ‘মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেনি তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। তারা এই দেশকে কখনোই চায়নি। তাই তারা দেশটাকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল।’

এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন হোসেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ইমন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে। আজও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সীমান্ত পাহারায় বিএসএফের বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার…
  • ০৩ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬