চবির অভিযুক্ত ছাত্রলীগ নেতারাই এবার মারলেন নিরাপত্তাকর্মীকে

২৮ অক্টোবর ২০১৯, ০৪:৩২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ‘একাকার গ্রুপ’র দুই কর্মী লোকমান হোসেন ও কনক সাহা জয়ের বিরুদ্ধে নিরাপত্তাকর্মী শিমুল দে’কে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় সেখানে থাকা এক ভর্তিচ্ছু ছাত্রীও আহত হয় বলে জানা গেছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের মোড়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে ২০১৮ সালে প্রক্টর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দুই বছরের জন্য বহিষ্কার করা হয় তাদের দুজনকে। তার আগেও ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছে।

জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে হাতের ডান পাশের রাস্তা দিয়ে গাড়ী যাওয়ার সময় আশপাশের সকলকে সরিয়ে দিচ্ছিলেন ওই নিরাপত্তাকর্মী। এ সময় কনক ও লোকমানকে সরিয়ে দিলে তারা তর্কে জড়িয়ে এক পর্যায়ে নিরাপত্তাকর্মীকে কিল-ঘুষি মারে। এ সময় পাশে থাকা এক ভর্তিচ্ছু ছাত্রীর গায়েও আঘাত লাগে। যদিও অভিযুক্তদের পরে আবার ছেড়ে দেয়া হয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষার্থী লোকমান হোসেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগ ও কনক সাহা জয় ভাষা বিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

শাখা ছাত্রলীগের ‘একাকার গ্রুপ’র নেতা ইমাম উদ্দিন ফয়সাল বলেন, একজন নিরাপত্তাকর্মী যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে যেন-তেন আচরণ করে। তাহলে শিক্ষার্থী হিসেবে তার খারাপ লাগার কথা। তাই হয়তো এমনটি হয়েছে। তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনার অংশ। প্রক্টর স্যার এসে বিষয়টি সমাধান করে দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুর বলেন, আমি এ ঘটনা শুনেছি। গাড়ি পার্কিংয়ের বিষয়ে কথা কাটাকাটির জেরে ঘটনাটি ঘটেছে। জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: …
  • ০৬ এপ্রিল ২০২৬
রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬