ভর্তি পরীক্ষার্থী রাখায় অতিরিক্ত ভাড়া আদায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হবে। ইতোমধ্যে সারাদেশ থেকে আসা ভর্তি পরীক্ষার্থীরা ভিড় জমিয়েছে চট্টগ্রাম শহর, ক্যাম্পাস এবং এর আশপাশে।পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা দু-একদিনের জন্য থাকতে হয় অন্যের বাসায়। কোনোমতে রাতে মাথাগোঁজার একটু ঠাঁই পেলেই হয় তাদের। কিন্তু এতেই নারাজ বাসার মালিকরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাউথ ক্যাম্পাসে নিপুবন স্কুলের পেছনের তালুকদার ভবনের মালিকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ভর্তি পরীক্ষার্থী রাখায় বাড়ির মালিক এ অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। বাসার মালিক বলেন, বাসায় সীট খালি না থাকায় কাউকে উঠতে নিষেধ করেছি। বাড়তি টাকা চাওয়ার বিষয়টি সত্য কিনা, জানতে চাইলে তিনি বলেন সেটা এমনিতেই বলা হয়েছে। যাতে তারা না উঠে। কারণ, পরীক্ষার্থীরা আসলে সবকিছু নোংরা করে চলে যায়।

এখানেই শেষ নয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপকের বিরুদ্ধে। চবির প্রাক্তন অধ্যাপক ড. আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে তার মালিকানাধীন বাসায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আশ্রয় দেয়ায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়াও ঐ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানিসহ নানান অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা।

জানা গেছে, অভিযুক্ত অধ্যাপক মুক্তাদির তার চারতলা বাসার ২য় তলায় একটিতে ফ্ল্যাটে থাকেন। বাসার শুধুমাত্র নিচ তলায় ছাত্ররা থাকে। বাকি পুরো বাসায় ছাত্রীরা ভাড়া থাকেন। অভিযোগ রয়েছে সকাল সাতটার আগে শিক্ষার্থীরা বের হতে পারেন না এবং রাত সাড়ে দশটার পর ছাত্রছাত্রীরা বাসায় প্রবেশ করতে পারেন না। এমনকি জরুরী প্রয়োজনে কেউ যদি এর আগে পরে গেট খুলে বা খুলতে বলে তখন তিনি অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। একটু এদিকওদিক হলেই বাসা ছেড়ে দেয়ার জন্যও বলা হয় শিক্ষার্থীদের।

নাম প্রকাশ না করা শর্তে ঐ বাসার ভাড়াটে চবির এক ছাত্রী বলেন, বাসার দারোয়ান জানিয়ে দিয়েছে, যদি কেউ কোনো পরীক্ষার্থী রাখতে চায় তাহলে জনপ্রতি ৫শ’ টাকা দিতে হবে৷ আরেক ছাত্র জানান, বাসার মালিক নিষেধ করায় পরীক্ষা দিতে আসা নিজের ছোট ভাইকেও রাখতে পারছেন না তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক অধ্যাপক ড. আব্দুল মুক্তাদির অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। তবে বাসার প্রহরী মো. রাজিব টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাদের এখানে পানির সমস্যা, তাই এক’শ টাকা করে নিচ্ছি।’

এ ব্যাপারে ওই বাসার শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ময়লা বিল সব দিচ্ছি। তাহলে দু-একদিনের জন্য পরীক্ষা দিতে আসা ছেলে মেয়েদের জন্য বাড়তি টাকা দিতে হবে কেন?

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ‘ অভিযোগটি আমরা পেয়েছি। বাসাগুলো আমরা দেখেছি। পরীক্ষার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত যারা আছে তাদের যাতে সমস্যা না হয়। সেদিকে লক্ষ্য রেখেছি আমরা।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬