নবীন বরণ অনুষ্ঠান © টিডিসি ফটো
হাস্যোজ্জ্বল নবীন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামে। আজ মঙ্গলবার (২২অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের আয়োজনে সকালে মেয়েদের এবং বিকালে ছেলেদের পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে আয়োজিত হয় নবীন বরণ অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রেফেসর ড. মোহাম্মদ আলী আাজাদীর সভাপতিত্বে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের সহকারী পরিচালক চৌধুরী গোলাম মওলার সঞ্চলনায় মহাগ্রন্থ আল- কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে নবীণ বরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশসনের পরিচালক মুহাম্মাদ মামুনুর রশিদ। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক এবং ছাত্র-ছাত্রীদের প্রতি শুভেচ্ছা নিবেদন করেন।
.png)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কে এম গোলাম মুহিউদ্দিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এখনই সময় তোমাদের নিজেকে গড়ার, তোমরা সময়কে যথাযথ কাজে লাগানোর মধ্য দিয়ে পিতামাতার আশা আকাঙ্ক্ষা পূরন করবে আর সেটাই হবে তোমাদের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয় আলাদা, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন সহশিক্ষা নেই, আমাদের ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতি ও ধূমপান মুক্ত, আর এজন্যই অবিভাবকরা মনে করেছেন তাদের ছেলেমেয়েরা এখানে নিরাপদে থাকবে, তারা কখনই আবরার হত্যাকারিদের মত হবে না, তাই তারা এই আস্থা রেখেই তাদের সন্তানদেরকে এখানে ভর্তি করিয়েছেন।
তিনি আরও বলেন আমরা আমাদের এসমস্ত কার্যক্রমের মধ্য দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী কে একটি সুন্দর ও আদর্শ ক্যাম্পাস উপহার দিতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. কাজী দীন মুহাম্মাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্ণেল মুহাম্মাদ কাসেম পি এস সি এবং বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ যথাক্রমে ড. শাফিউদ্দিন মাদানী, ড. মুহাম্মাদ রিয়াদ মাহমুদ, ড. দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান চৌধুরী ও প্রক্টরিয়াল বডির পক্ষে বক্তব্য রাখেন জনাব মুহাম্মাদ নিজামউদ্দীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অবিভাকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।