কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি

২২ অক্টোবর ২০১৯, ০৪:০৮ PM
সভাপতি আমিনুর বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মো. মীর শাহাদাত হোসেন

সভাপতি আমিনুর বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মো. মীর শাহাদাত হোসেন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আমিনুর বিশ্বাসকে সভাপতি এবং একই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. মীর শাহাদাত হোসেন কে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়, অনুষদ ও হল শাখার পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি আগামী ১ বছর কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নবনির্বাচিত সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোন অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ কথা বলবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান নয়, সবাই এই সংগঠনের সাথে কাজ করতে পারবে। সাধারণ শিক্ষার্থীদের যে কোন ন্যায্য দাবির সাথে মুক্তিযুদ্ধ মঞ্চ সবসময় সজাগ থাকবে। এসময় তিনি সবার সহযোগীতা কামনা করেন।

এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনের বেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, রাতে দুই এমপির সমর্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬