র‌্যাগিং-নির্যাতন রুখতে ওয়েবপেজ খুললো চবি

২১ অক্টোবর ২০১৯, ০৮:৩০ PM

© টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং, নির্যাতন, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের হয়রানি প্রতিরোধে দেশের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সিইউ স্টুডেন্ট কমপ্লেইন সেল’ নামে একটি ওয়েবপেজ উদ্বোধন করেছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই পেজের উদ্ধোধন করেন চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর (ভারপ্রাপ্ত) রেজাউল করিম ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এই ওয়েবপেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ জানানোর একটি নিরাপদ প্লাটফর্ম। সত্যিকারের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণার অবিরাম ধারাকে নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের হয়রানি বন্ধে সর্বপ্রথম চবিতেই এই ওয়েবপেজ উদ্বোধন করা হলো। এটি নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ।

উপাচার্য বলেন, এ ওয়েবপেজ-এ অভিযোগকারীর পরিচয় গোপন থাকার ফলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে এবং নির্ভয়ে তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে পারবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপসমূহ এর মাধ্যমে অভিযোগকারী জানতে পারবে।

তিনি আরও বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয় তাদের অভিভাবক, ভর্তিচ্ছু শিক্ষার্থী এমনকি দর্শনার্থীরাও এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ জানাতে পারবে। মিথ্যা অভিযোগে কেউ যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়েও বিশেষভাবে নজরদারির জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘মিড ডে ড্রিমস’ এই ওয়েবপেইজটি তৈরি করে। www.cuproctor.org এ লগইন করে এ ওয়েবপেজটি ব্যবহার করা যাবে।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬