নদের পাড় থেকে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

২১ অক্টোবর ২০১৯, ০৭:০০ PM
প্রতীকী

প্রতীকী

যশোর শহরের বারান্দি মালোপাড়া এলাকার ভৈরব নদের পাড় থেকে এক কলেজ শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ছাত্রের নাম সোহানুর রহমান সোহাগ (২২)। সে যশোর সদর উপজেলার হামিদুপুর আল-হেরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মালোপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নিহত সোহাগের মা কোহিনুর রগম জানান, রবিবার রাত ১১টার পর কয়েকজন বন্ধু সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর সে বাড়ি ফেরে নি।

আজ নদের পাড়ে শাক তুলতে গিয়ে স্থানীয় এক মহিলা লাশটি দেখে অন্যদের খবর দেন। পরে বিষয়টি থানায় জানানো হলে যশোর কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের গলাকাটা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মণিরুজ্জামান জানান, ঘটনাস্থলে ইয়াবা পাওয়া গেছে। তিনি বলেন, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬