কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ

১৯ অক্টোবর ২০১৯, ০৯:০৯ AM

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারি ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার একেবারে নিষিদ্ধ! এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের কেউই পাঠদানের সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না। এমনকি মোবাইল নিয়েও আসতে পারবেন না ক্যাম্পাসে!

বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ আরও ভালো করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরের মধ্যেই মোবাইল ফোন নিয়ে আসা বা তা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না আর। এই নিষেধাজ্ঞা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের সমস্ত পড়ুয়া তথা সমস্ত শিক্ষকদের জন্যও প্রযোজ্য।

এক পর্যবেক্ষণে রাজ্য সরকার অনুধাবন করেছে যে, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষক পাঠদানকালীন সময়ে মোবাইলে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন।

সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পড়তে ব্যস্ত থাকতে দেখা যায়। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্র : এনডিটিভি

ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬