বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি

১৭ অক্টোবর ২০১৯, ০৫:২০ PM

উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পাঁচ প্রশাসনিক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টারসহ প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য রয়েছে। ফলে শিক্ষা কার্যক্রমসহ একাডেমিক, প্রশাসনিক কাজে স্থবিরতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থাকলেও ডিন ছিলেন মাত্র দুজন; যাঁর একজন চিকিৎসার জন্য ছুটিতে দেশের বাইরে। এখন একজন ডিন দিয়েই চলছে বিশ্ববিদ্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষা নেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সেশনজট চলছে।

বাধ্য হয়েই দ্রত সময়ের মধ্য উপাচার্য সহ অন্যন্য প্রশাসনিক পদে লোকবল নিয়োগ দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা এ মানববন্ধন আয়োজন করেছে।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ৫ টি পদে লোকবল না থাকা সত্যিই বেদনাদায়ক। উচ্চশিক্ষার নবীন এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় আমরা শিক্ষার্থীরা যেমন হতাশ তেমনি জাতির কাছেও এটা একটি উদ্বেগের বিষয়।

তিনি আরো বলেন, উপাচার্য না থাকায় প্রশাসনিক কাজে নানা জটিলতায় পড়তে হচ্ছে। সেশনজটের আশংকা বাড়ছে। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহী বলেন, এর আগে ২০১৫ সালেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সময়ক্ষেপণ করা হয়েছিল। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়টি তার স্বাভাবিক গতি হারিয়েছিল। বিভিন্ন বিভাগে সেশনজট সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল। এবারো সেই একই আশঙ্কা তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি শিক্ষার্থীরা অনুরোধ জানান, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ণ যে প্রশাসনিক পদখালি রয়েছে সেগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ফিরিয়ে দিতে।’

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬