জাবির আবাসিক হলগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত

১৬ অক্টোবর ২০১৯, ১০:৫৭ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলোতে অভিযান পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  শিগগিরই  সে অভিযান পরিচালনা করার ব্যাপারে সম্প্রতি প্রোভোস্ট কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেইডের মাধ্যমে হল থেকে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার এবং অছাত্রদের হল ছাড়তে বাধ্য করা হবে। সেক্ষেত্রে পলিটিক্যাল কিংবা ননপলিটিক্যাল কারো জন্য বিশেষ সুবিধা থাকছে না-এমনটাই জানিয়েছে প্রশাসন।

সম্প্রতি বাংলাদেশ প্রকৈাশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তার ইস্যু জোড়াল হয়ে উঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কমিটির মিটিং এ নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করে সিদ্ধান্তও হয়েছে। হলগুলোতে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে অবস্থান করতে পারেন এবং আবাসিক সুবিধা নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন হল রেইডের উদ্যোগ নিয়েছে। হল রেইডের মাধ্যমে হলে হলে মজুদ থাকা অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করার আশ্বাসও পাওয়া গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, অতি দ্রুত আবাসিক হলগুলোতে অভিযান শুরু হবে। প্রথমে ছাত্রদের হল ও পরে ছাত্রীদের হলে অভিযান করা হবে। হল অভিযানে অছাত্র পলিটিক্যাল বা ননপলিটিক্যাল কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে হলে অবস্থানকারী সবাইকে হল ছাড়তে হবে। আইন সবার জন্য সমান। দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হলে আবাসিক সংকট দূরীকরণ ও নিরাপদে অবস্থান করতে এই অভিযান শুরু হবে।

এদিকে হল রেইডের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামও নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের আবাসন সমস্য দূর করতে বিশ্ববিদ্যালয়ের মেয়াদ উর্ত্তীণ শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত নতুন হল নির্মাণের কাজ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন ভিসি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence