আবাসিক হলে টর্চার সেল, সিসি ক্যামরা বসাবে চবি

১০ অক্টোবর ২০১৯, ০৮:০০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের আবাসিক হলগুলোকে সিসিটিভি ক্যামেরা আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আবাসিক হলগুলোর প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার। আবাসিক হলগুলোতে সময় দেওয়া এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজখবর নিতে বলা হয়েছে সভায়।

সভা সূত্র জানায়, হলগুলোতে নিরাপত্তা জোরদার করতে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন উপাচার্য। এ লক্ষ্যে রাতে আবাসিক হল প্রভোস্টদের ক্যাম্পাসে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের হলের দায়িত্বে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য।

এ সব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির আহবায়ক ও মাস্টার দ্য সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান এবং এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক এসএম মনিরুল হাসান। সভায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দায়িত্বটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬