উচ্চ রক্তচাপে পদত্যাগ করলেন বশেমুরবিপ্রবি প্রক্টর

১০ অক্টোবর ২০১৯, ০২:৩৭ PM

শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদের নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ড. নুরুদ্দীন আহমেদ জানিয়েছেন, ‘তিনি আমার নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি পদত্যাগপত্রটি উপাচার্য মহোদয়ের নিকট জমা দিয়েছি।’

এ বিষয়ে ড. আশিকুজ্জামান ভুঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমি বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছি। এইমুহুর্তে আমার পক্ষে অতিরিক্ত কোনো চাপ নেয়া সম্ভব হচ্ছে না এ কারণে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

এদিকে আশিকুজ্জামান ভুঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসেকে বলেন, ‘তিনি (আশিকুজ্জামান ভুঁইয়া) শারিরীক অসুস্থতার কারন দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়েছে এবং খুব দ্রুতই নতুন প্রক্টর নিয়োগ দেয়া হবে।’

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। ঐদিন থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন আশিকুজ্জামান ভুঁইয়া।

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, জানাল মাউশি
  • ১৩ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬