সৈয়দ শামসুল হকের সমাধিতে বেরোবি উপাচার্যের পক্ষে শ্রদ্ধা

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪২ PM

© টিডিসি ফটো

বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)। প্রয়াণ দিবস স্মরণে লেখকের জন্মস্থান কুড়িগ্রামে তাঁর সমাধিতে উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ এর পক্ষ থেকে এ শ্রদ্ধা জানান তিনি।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা জানান তুহিন ওয়াদুদ।

এ দিবস উপলক্ষে লেখকের প্রয়াণ দিবস স্মরণে বেরোবি উপাচার্য বলেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছেন অনাবিল ছন্দে। তিনি নিজ মেধা, মনন ও সৃজনীশক্তির মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাহিত্যের এক তুলনাহীন অবস্থানে।
উল্লেখ্য, ২০১৬ সালের এই দিনে দেশবরেণ্য লেখক সৈয়দ শামসুল হক মৃত্যুবরণ করেন

ট্যাগ: বেরোবি
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close