শিক্ষকের যৌন হয়রানি: জাবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ AM

© সংগৃহীত

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষক সানোয়ার সিরাজ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক।

গত সোমবার রাতে মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রী অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। যেখানে বলা হয়েছে, ছাত্রীকে দীর্ঘ দেড় বছরে ধরে নানা কৌশলে যৌন হয়রানি করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক।

পরে লিখিত অভিযোগটি গতকাল ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে হস্তান্তর করা হয়েছে।

যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে জানানো হয় ইতোমধ্যে ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রী
  • ২৫ মার্চ ২০২৬
ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কত দিনের মজুত আছে জানালেন মন্ত্রীপরিষদ …
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence